আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের আল-উইফাক সোসাইটি’র জনৈক সদস্য জানিয়েছেন, স্বৈরাচারী সরকারি বাহিনী একটি সাঁজোয়া যান নিয়ে ‘সার’ অঞ্চলে অনুষ্ঠিত ঐ শোক অনুষ্ঠানে হামলা চালায়। এ হামলায় জনগণের উদ্দেশ্যে টিয়ার শেল নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজন এতে আহত হয়েছে।
জাসেম আল-মাহদী গত বুধবার (২৬শে ফেব্রুয়ারী) আল-আলাম চ্যানেলকে জানিয়েছেন : আগামীতে যাতে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সাহস জনগণ না পায় তাই তাদের মাঝে ত্রাস সৃষ্টির নিমিত্তে এ হামলা চালিয়েছে স্বৈরাচারী সরকারি বাহিনী।
এ ঘটনার তদন্তের বিষয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন : এ হামলার ভিডিও ফুটেজ গণমাধ্যম কর্মীদের নিকট পৌঁছে দেয়া হয়েছে এবং বিভিন্ন স্যাটালাইট চ্যানেল হতে তা ইতিমধ্যে প্রচারও করা হয়েছে। ঐ ভিডিওতে সাধারণ জনগণের উপর নিরাপত্তা বাহিনী’র হামলার বিষয়টি প্রমাণিত হয়।
ভিডিওতে দেখা গেছে, ‘মরহুম সৈয়দ আলী মুসাভী’র আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে আয়োজিত ঐ শোকানুষ্ঠানে একটি সাঁজোয়া যান ইচ্ছাকৃতভাবে প্রবেশ করে টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে।
আল-মাহদী আরো জানান : একটি রাজনৈতিক মুভমেন্ট হিসেবে আল-উইফাক সোসাইটি যে কোন প্রকার মানবাধিকার লঙ্ঘন, আলে খলিফা সরকারের নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ক পদক্ষেপের উপর নজর রাখছে। পাশাপাশি বাহরাইনের বিপ্লব রক্ষার বিষয়ে যথাসাধ্য চেষ্টায়রত।
তিনি বলেন : বাহরাইনের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন প্রমাণ অভ্যন্তরিন ও বিদেশী বিভিন্ন মানবাধিকার সংস্থার নিকট পৌঁছে দেয় এ সংস্থা। যাতে বাহরাইনের জনগণের ফরিয়াদ বিশ্ববাসীর কানে পৌঁছে এবং আলে খলিফা সরকারের অত্যাচার প্রকাশিত হয়, কেননা দিনের পর দিন বাহরাইনের মানবাধিকার অবস্থার অবনতি হচ্ছে।